২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নে স্বাধীনতা দিবসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 09:40 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নিহতের নাম মাহবুবুর রহমান (৩৫)।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, গালিমপুর স্কুলের দশম শ্রেণীর দুই ছাত্র ফিরোজ এবং জাহিদ রোববার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজনের সময় বাকবিতণ্ডায় লিপ্ত হলে তা সংঘর্ষে পরিণত হয়।

আহত জয়নাল আবেদিন (৫০), জলিল খান (৪৫), সান্টু খান (২০) এবং আমিনুল ইসলাম (২৯)কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে টুটুল (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।