২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে যুবকের জবাই করা লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাউথপুরা এলাকা থেকে রোববার সকালে পুলিশ জবাই করা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাজাপুর উপজেলার সাউথপুরা এলাকার জাঙ্গালিয়া নদীর চরে জবাই করা অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের ধারণা আগেরদিন রাতে তাকে হত্যা করা হয়েছে।