বরিশাল বাণিজ্য মেলায় র্যাফেল ড্র নিয়ে সংঘর্ষ, আহত ২০
বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় র্যাফেল ড্র অনুষ্ঠানে অনিয়ম নিয়ে শনিবার গভীর রাতে মেলার আয়োজক ও সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এ সময় আয়োজক ও পুলিশের বেধড়ক মারপিট ও লাঠিচার্জে কমপক্ষে ২০ জন দর্শনার্থী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দর্শনার্থীরা জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মেলার আয়োজকরা র্যাফেল ড্র শুরু করে। এতে বেশকিছু অনিয়ম দেখা গেলে দর্শনার্থীরা এর প্রতিবাদ করে।
এতে ক্ষিপ্ত হয়ে আয়োজক ও পুলিশ দর্শনার্থীদের ওপর চড়াও হয়। তারা নির্বিচারে সাধারণ দর্শনার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করলে প্রতিবাদকারিরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে সাধারণ দর্শনার্থীরা সংঘবদ্ধ হয়ে আয়োজকদের ওপর চড়াও হলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
জানা গেছে, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি আয়োজিত এ মেলায় অনুমোদনবিহীনভাবে নিয়মিতই র্যাফেল ড্র ও জুয়ার আসর বসানো হচ্ছে।
