২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামে শনিবার দিবাগত রাতে পৃথক দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 02:12 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সরকারী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ১৪১ কিমি দুরে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় শনিবার রাত ১০টা ২৮ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। ওই ভূমিকম্পের স্থায়িত্ব ছিলো প্রায় ১৬ সেকেন্ড।

এর মাত্রা চার ঘন্টা পর রাত ২টা ১৪ মিনিটে চট্টগ্রাম শহর থেকে ২৪২ কিমি দুরে দিত্বীয় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৯। ওই ভূমিকম্পটির স্থায়িত্ব ছিলো ২৬ সেকেন্ড।

বিশেষজ্ঞগণ প্রথম ভূমিকম্পটিকে ‘মাইনর’ এবং দ্বিতীয়টিকে ‘লাইট’ বলে আখ্যা দিয়েছেন।