মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর কালীমন্দির বাজারে রোববার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে ১২টি দোকান ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রতন ভাইয়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন শ্যালো ইঞ্জিনের মাধ্যমে প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীমন্দির বাজারের ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
