২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের শুভেচ্ছা

দেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 10:48 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বাণীতে তারা বাংলাদেশ এবং এর জনগণের সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন এবং অগ্রগতি কামনা করেন।

তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, বাণী প্রদানকারীদের মধ্যে রয়েছেন-- নেদারল্যান্ডের রানী বিয়াট্রিক্স আর, ব্র“নেইয়ের সুলতান হাজী হাসান আল বলকিয়াহ্, মরোক্কোর রাজা মোহাম্মদ ভিআই, সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুসতাভা, থাইল্যান্ডের রাজা ভূমিবল, ফ্রান্সের রাষ্ট্রপতি জ্যাক শিরাক, চীনের রাষ্ট্রপতি হু জিনতাও, লিবিয়ার রাষ্ট্রপতি কর্নেল মুয়াম্মার--আল--গাদ্দাফী, ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান ডিউ লং, পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ, মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম, অস্ট্রিয়ার রাষ্ট্রপতি ড. হেনিজ ফিসচার, আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম অলিভেভ, সংযুক্ত আরব আমীরাতের রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, গণপ্রজাতান্ত্রিক কোরিয়ার রাষ্ট্রপতি রোহ মোও হাইয়ুন, জার্মানীর রাষ্ট্রপতি হোর্স্ট কুইয়ার, তিউনিশিয়ার রাষ্ট্রপতি জিন এল আবিদীন বিন আলী, ডিপিআরকের সভাপতি কিং ইয়াং নাম, মায়ানমারের শান্তি ও উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র জেনারেল থান শো, জাতিসংঘের মহাসচিব কফি আনান।