ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসীদের বোমা হামলায় ৫ বিএনপি নেতাসহ আহত ৬
ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলা বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানে শুক্রবার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় পাঁচ বিএনপি নেতাসহ ছয়জন আহত হয়েছে।
আহতরা হলো- কোটচাঁদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও কুশনা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, থানা যুবদল সভাপতি একরামুল হক, দোরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কুশনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা আলতাফ হোসেন ও অজ্ঞাত এক ব্যক্তি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত পৌনে ৮টায় কোর্টচাঁদপুরের বাসস্ট্যান্ডের কাছে ওই দোকানটিতে বসে গল্প করার সময় পাঁচ/সাত জনের সন্ত্রাসী দল দোকানের ভিতর দুইটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বোমার বিস্ফোরণ দোকানের ভিতর ঘটলে ওই ছয়জন আহত হয়।
আহতদের কোর্টচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
