২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭

নাটোর-পাবনা মহাসড়কে নাটোরের বনপাড়ায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নিহতরা হল- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শিকদারপুর গ্রামের লাকিমুদ্দিনের ছেলে আনোয়ারুল (৩৫), আজিমুদ্দিনের ছেলে আনোয়ারুল (৪০) একই গ্রামের বেলাল উদ্দিন (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ওষুধ বোঝাই একটি কাভার্ড ভ্যান নাটোর পাবনা মহাসড়কের বনপড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় নাটোরগামী একটি ট্র্কা (কুষ্টিয়া ট-২৩৪) উল্টে যাওয়া ও কভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও সাতজন আহত হয়।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বরইগ্রাম থানায় একটি মামলা হয়েছে।