২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইটস্পিড কার্ডিয়াক ভিসিটি চালু

বাংলাদেশ বিজনেস কর্পোরেশনের (বিবিসি) সহায়তায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট (আইসিএইচআরআই) হৃদযন্ত্রের ইনভেসিভ এনজিওগ্রামের বিকল্প হিসেবে ননইনভেসিভ ইমেজ প্রস্তুত করতে সর্বাধুনিক লাইটস্পিড কার্ডিয়াক ভিসিটি প্রযুক্তি ব্যবস্থা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিবিসি’র চেয়ারম্যান এনামুল মালিক বলেন, এ ধরনের নতুন প্রযুক্তি চিকিৎসকদের কাছে সহজলভ্য। বাংলাদেশে হৃদরোগের শণাক্তকরণ, চিকিৎসা ও আরোগ্য সম্ভাবনা জানার ক্ষেত্রে এ পরিবর্তন অনিবার্য।

তিনি বলেন, হৃদযন্ত্রের স্পষ্ট ৩--ডি ছবি পেতে কার্ডিয়াক সিটি এনজিওগ্রাম নতুন, ঝুঁকিমুক্ত ও ননইনভেসিভ প্রযুক্তি। ভেতর ও বাইরে থেকে স্টেনোটিক ধমনী পরীক্ষা ও হৃদপিন্ডে রক্তবহনকারী ধমনীর ক্যালসিয়ামের পরিমাপ করতে এটি খুবই উপকারী।

তিনি বলেন, হৃদযন্ত্রের ত্রিমাত্রিক এনাটমিনাল ও দ্বিমাত্রিক মাল্টিক্সিয়াল ছবি অস্বাভাবিক হৃদযন্ত্রের পেশী ও ভালব শণাক্ত করতে ব্যবহৃত হতে পারে। হৃদযন্ত্রের কার্যাবলী নির্দেশ করে স্ট্রোক ভলিউম, ইজেকশন ফ্র্যাকশন, কার্ডিয়াক আউটপুট, ডান ও বাম ভেন্টিকিউলার কার্যাবলীর মতো প্যারামিটারগুলো এটি পরিমাপ করতে পারে।  

কার্ডিয়াক সিটি আর্টেরিয়সক্লেরোসিসের অস্বাভাবিক নরম প্লেগের প্রাথমিক অবস্থা শণাক্ত করতে পারে। কিন্তু কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন এনজিওগ্রাম (সিএজি) মাঝে মাঝে এটিকে শণাক্ত করতে ব্যর্থ হয়।

এনামুল মালিক বলেন, কার্ডিয়াক সিটি আসার আগে ইনভেসিভ পদ্ধতি ছাড়া কোন ব্যক্তির হৃগরোগ রয়েছে কিনা তা জানা সম্ভব ছিল না। এখন চিকিৎসকরা এ পদ্ধতি ব্যবহার ছাড়াই কারো হৃদরোগ রয়েছে কিনা শণাক্ত করতে পারবেন।

এতে প্রতিবার কার্ডিয়াক সিটি এনজিওগ্রাম করতে ১৪,০০০ টাকা খরচ পড়বে।