২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা টাওয়ার দূর্নীতি মামলায় এরশাদের জরিমানার অবশিষ্ট অর্থ আদায়ে রিট আবেদন

বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) বৃহস্পতিবার হাইকোর্টে সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের কাছে থেকে বহুল আলোচিত জনতা টাওয়ার দূর্নীতি মামলায় সুপ্রিমকোর্ট কর্তৃক ধার্যকৃত জরিমানার অবশিষ্ট অর্থ আদায়ের লক্ষ্যে একটি রিট আবেদন দায়ের করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোজাম্মেল হোসেন এবং বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তিন আইনজীবী সাবেক এটর্নী জেনারেল মাহমুদ উল ইসলাম ও এএফ হাসান আরিফ এবং অ্যাড. এমএ মালেককে ওই মামলাটির খুটিনাটি আইনী দিক এবং আরো অধিকতর ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব দেন। পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে ৪এপ্রিল।

১৯৯৩ সালের ৭ জুলাই ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনতা টাওয়ার দূর্নীতি মামলায় এরশাদকে সাত বছরের কারাদণ্ড দেন।

পরে হাইকোর্ট তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৮শ’ টাকা জরিমানা ধার্য করেন।

সুপ্রিমকোর্ট তার রায়ে হাইকোর্টের নির্দেশ সংশোধন করে শাস্তির পরিমাণ কমিয়ে সাড়ে তিন বছরে নামিয়ে নিয়ে আসেন।

এরশাদ এই মামলায় তিন বছর তিন মাস সাজা ভোগ করেন এবং দুইকোটি ৭৪ লাখ ৩৫ হাজার চারশ’ টাকা জরিমানা পরিশোধ করেন।

ঢাকার স্পেশাল ডিভিশনাল জাজ ২০০১ সালের ২৮ ফেব্র“য়ারি এরশাদের তিন মাস সাজা এবং অবশিস্ট টাকা মওকুফ করেন।

ব্লাস্টের পক্ষে রিট আবেদনটি করেন অ্যাড. এমএ মান্নান। আবেদনকারীর পক্ষে ড. শাহ- দীন- মালিক মামলা পরিচালনা করেন এবং রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা কররেন ডেপুটি এটর্নী জেনারেল জামান আক্তার বুলবুল ও সহকারী এটর্নী জেনারেল শেখ তৈমুর রেজা হাসান।