২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সার, বিদ্যুতের দাবিতে কৃষকদের সড়ক অবরোধে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর গাড়ি ৩ ঘন্টা আটক

দিনাজপুরে বৃহস্পতিবার সার ও বিদ্যুতের দাবিতে কৃষকদের সড়ক অবরোধে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর গাড়ি তিন ঘন্টা আটক থাকে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সদর উপজেলায় সুন্দরবনও ফাজিলপুরইউনিয়নের পাঁচহাজার বিক্ষুব্ধকৃষক সড়কঅবরোধ করে। এসময় বিমান ও পর্যটনপ্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরঢাকা থেকেঠাকুরগাঁও ফেরার পথে সড়কে আটকাপড়েন।

স্থানীয় সূত্র জানায়,সকাল ১০টাথেকে বিকেল২টা পর্যন্তজেলার সদরউপজেলার দুটিইউনিয়নের প্রায়পাঁচ হাজারকৃষক সারও বিদ্যুতেরদাবিতে পাঁচঘন্টা মহাসড়কঅবরোধ করেরাখে।অবরোধকারীরা জানায়, ৮ মার্চ পল্লীবিদ্যুৎঅফিস ঘেরাওকালেপল্লী বিদ্যুৎ দিনাজপুর--১ সমিতির জিএমযে প্রতিশ্র“তি দিয়েছিলেন,তা পালননা করারপ্রেক্ষিতে এই অবরোধ করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসকও পুলিশসুপার ঘটনাস্থলেগিয়ে দিবারাত্রিদু’বারচার ঘন্টাকরে আটঘন্টা বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধকৃষকরা সড়কঅবরোধ তুলেনেয়।

এদিকে রংপুরেও সারও বিদ্যুতেরদাবিতে সড়কঅবরোধ কর্মসূচিরখবর পাওয়াগেছে।