বিদ্যুতের দাবিতে চট্টগ্রামবাসীদের মোম, লন্ঠন নিয়ে বিক্ষোভ
চট্টগ্রাম নগরীর শত শত বাসিন্দা বৃহস্পতিবার আগ্রাবাদ পিডিবি ভবনের সামনে বিদ্যুৎ বিতরণে বিঘœ এবং লোড শেডিং এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বেলা ১১ টা থেকে প্রায় ২০০ মানুষ মোম এবং লন্ঠন হাতে নিয়ে পিডিবি ভবনের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ কনজিউমারস অ্যসোসিয়েশন এবং নাগরিক কমিটি পরে পিডিবি চট্টগ্রাম জোনের ইঞ্জিনিয়ার এর কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
এই স্মারকলিপিতে চট্টগ্রামের নিজস্ব চাহিদা পূরণ না করে চট্টগ্রাম থেকে ঢাকায় যেনো কোনও বিদ্যুৎ না পাঠানো হয় তার দাবি জানানো হয়।
বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম নাজের হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল বাহার সাবেরি এবং নাগরিক কমিটির পক্ষে হোসেন শহিদ মুফতি স্মারকলিপিটি পেশ করেন।
