এনজিও এবং আর্ন্তজাতিক সংস্থার মাধ্যমে বাংলাদেশে অনানুষ্ঠানিক শিক্ষার প্রস্তাব দিয়েছে ইইউ
ইউরোপিয়ান কমিশন (ইসি) বাংলাদেশে কর্মরত এনজিও ও আর্ন্তজাতিক সংস্থার মাধ্যমে অনানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর প্রস্তাব দিয়েছে।
অনানুষ্ঠানিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং এর বি¯তৃতি ঘটাতে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব জমা দিতে আগ্রহী এনজিও ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ‘এনজিও ব্যুরোতে’ রেজিস্ট্রেশন করতে হবে।
ইসি পৃথক দুইটি প্রকল্পের জন্য ৩ দশমিক ৫ এবং ৯ দশমিক ৬ মিলিয়ন ইউরোসহ মোট ২৯ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে। তারা প্রস্তাবিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের ৬০ থেকে ৯৫ ভাগ অর্থায়ন করবে। প্রত্যেকটি প্রকল্পের মেয়াদকাল হবে ৩৬ থেকে ৪৮ মাস।
বাংলাদেশে ইউরোপীয় কমিশন (ইসি) ডেলিগেশনের িি.িবঁফবষনধহমষধফবংয.ড়ৎম ঠিকানায় প্রস্তাবটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ওই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ফরম ও কাগজপত্র ডাউনলোড করা যাবে।
এছাড়াও প্রতিটি কর্মদিবসে (প্লট-৭, সড়ক-৮৪, সেকশন-২, গুলশান, ঢাকা-১২১২) ঠিকানায় ডেলিগেশনের কার্যালয় থেকেও এ সংক্রান্ত কাগজপত্র পাওয়া যাবে।
প্রস্তাবের সম্পর্কিত তথ্য অবহিতকরন অধিবেশন ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট সময় ও তারিখ ডেলিগেশনের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
২৫ জুন ’০৬-এর মধ্যে প্রস্তাব জমা দিতে হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
