২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহাজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন বন্ধ

হবিগঞ্জের শাহাজীবাজারে ১৬৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নয়টি ইউনিটের সবকটিই বন্ধ হয়ে গেছে। ফলে বুধবার থেকে এ কেন্দ্রে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নয়টি ইউনিটের মধ্যে সাতটি ইউনিট ১৯৬৮--৬৯ সময়েও দু’টি ইউনিট বিগত আওয়ামী লীগ সরকার আমলে ২০০০ সালে স্থাপন করা হয়।

ওই বছরের মার্চ মাস থেকে একের পর এক যন্ত্র নষ্ট হতে হতে চলতি বছরের ২১ মার্চ রাতে সর্বশেষ নষ্ট হওয়ার ফলে ২২ মার্চ বৃহস্পতিবার থেকে শাহাজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

এ ব্যাপারে শাহাজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার সুভাস চন্দ্র সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি সবকটি ইউনিটে উৎপাদন বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, কয়েক দিনের মধ্যে একটি ইউনিট চালু হয়ে যাবে।