ব্রাহ্মণবাড়িয়ায় মহিলার বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টেপাখোলার কনিকাডা গ্রামের পশ্চিমপাড়ার একটি ডোবা থেকে পুলিশ বৃহস্পতিবার রুপচাঁন বেগম নামে এক মহিলার বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে।
সূত্র জানায়, গ্রামের মকবুল হোসেনের স্ত্রী রুপচাঁন বেগম বুধবার রাতে ওয়াজ শুনতে পাশের গ্রামে যায়। ভোর রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে লাশ দুই টুকরো করে দুইটি বস্তায় ভরে ডোবায় ফেলে রাখে।
এব্যাপারে নিহতের দিনমজুর স্বামী মকবুল হোসেন বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
