২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় আগুন

খুলনার পিকচার প্যালেস মোড়ে অবস্থিত জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 10:14 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্র জানায়, নগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থিত জালাল টাওয়ারে রাত পৌনে ১০টার দিকে আগুন ধরে যায়। চারতলা বিশিষ্ট জালাল টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলায় জনতা ব্যাংকের কর্পোরেট শাখা।

খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। রাত ১০টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।