২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ প্রকল্প প্রতিবাদে অঙ্গিকার পোস্টকার্ডের মাধ্যমে সাক্ষর গ্রহন শুরু

‘টিপাইমুখ বাধ প্রকল্প’ গ্রহণের বিরোধীতা করে  অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক সংগঠন বুধবার ভারতের প্রধানমন্ত্রী’র কাছে প্রতিকী পোস্ট কার্ড পাঠানোর কর্মসূচির উদ্বোধন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহুরুল ইসলাম অনুষ্ঠানে একটি প্রতিকী পোস্টকার্যে তার স্বাক্ষর দানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বরাক নদীতে ১৫০০ ফুট লম্বা এবং ৫০০ ফুট চওড়া কঠিন শিলার প্রস্তাবিত এই বাঁধ তৈরি করা হলে ভারতের দক্ষিণাংশ এবং বাংলাদেশের সুরমা, কুশিয়ারা, মনু, ধনু ও মেঘনা অববাহিকা মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হবে।

এই বাধের ফলে পশ্চিমাংশের ফারক্কা বাধের মতো বাংলাদেশের পূর্বাঞ্চলও শুকিয়ে যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ একটা নদীবহুল দেশের জন্যে এটি একটি মৃত্যুফাঁদ”।

অঙ্গীকার বাংলাদেশ এর প্রধান নির্বাহী প্রকৌশলী হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ভাবে এক লাখ পোষ্ট কার্ড এবং ১০ লাখ ই-মেইল পাঠানোর ঘোষণা দেওয়া হয়।

অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এবিএম ফারুক এবং ডিইউসিএসইউ সাবেক সাধারণ সম্পাদক মাহবুব জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।