২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩টি গার্মেন্টসে আগুন: অন্তর্দ্বন্দ্বের জের সন্দেহে তদন্ত দাবি করেছে বিজিএমইএ

চট্টগ্রামের দেওয়ানহাট ও কালুরঘাটে মঙ্গলবার রাত ও বুধবার মোট তিনটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মীসহ ৬০ জনের বেশি আহত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) উপর্যুপরি এ অগ্নিকাণ্ডের ঘটনাকে আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের হিসেবে ধারণা করে এসবের তদন্ত দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট থানার কাপ্তাই রোডের পাশে বেস টেক্সটাইলে বুধবার দুপুর সোয়া ১টায় আগুন লাগে। এতে ২০ জন আহত হয়।

নিচতলা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় এবং খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তিন কোটি টাকার যন্ত্রপাতি ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

এদিকে বেস টেক্সটাইলের মালিক শাহাদাত হোসেন দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শাহদাত হোসেনের মালিকানাধীন ক্রিসল্যান্ড স্যুয়েটার ফ্যাক্টরিতে অপর এক অগ্নিকাণ্ডে মঙ্গলবার সন্ধ্যায় ১৫ জন আহত হয়।

এছাড়া ইডেন ফ্যাশন গার্মেন্টসে বুধবার সকালে এক অগ্নিকাণ্ডে আরও ১৫ শ্রমিক আহত হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুত পালাতে গিয়ে ভিড়ের চাপে তারা আহত হয়।

বিজিএমইএ’র সহ--সভাপতি এসএম আবু তাইয়েব এসব অগ্নিকাণ্ডকে আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের বলে আশঙ্কা করছেন। এ ব্যাপারে তিনি সরকারের প্রতি তদন্তের দাবি জানিয়েছেন।

গত মাসে চট্টগ্রামে গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত হয়।