২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিউকোমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসার জন্যে সাহায্যের আবেদন

২০ মাসের ছোট্ট ফুটফুটে শিশু মাহমুদুল হাসান লিউকোমিয়া রোগে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন। জটিল এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 02:32 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

শিশুটির বাবা দরিদ্র পুলিশ কনস্টেবল মুকুল মিয়া ইতোমধ্যে তিন লাখ টাকা ব্যয় করেছেন। এখন তার একার পক্ষে চিকিৎসার খরচ বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে।

শিশুটির জীবন বাঁচাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সাহায্য পাঠানো ঠিকানা: মুকুল মিয়া, এসবি অ্যাকাউন্ট নম্বর ৬৯৪৫, অগ্রনী ব্যাংক, শ্যামলী শাখা।