২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে ২০ জন কৃষক অসুস্থ

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের কিসমত ঘাটাবিল এলাকার একটি ইরি ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে কমপক্ষে ২০ জন কৃষক অসুস্থ হয়ে পড়ে। হাসপাতাল সূত্র বুধবার একথা জানায়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

অসুস্থদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন--রোস্তম আলী (৪৫), মোশারফ হোসেন (৪০), নুর হোসেন (২২), নারায়ণ চন্দ্র (৪০), ওয়াজেদুল হক (২৮) ও মন্ডল মিয়া।

স্থানীয়রা জানায়, কৃষকরা তাদের ইরি ক্ষেতে মঙ্গলবার কীটনাশক প্রয়োগ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।