২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পুলিশের ‘এনকাউন্টারে’ সন্ত্রাসী নিহত

কুমিল্লার সদর দক্ষিণ থানার কোটবাড়ী এলাকায় বুধবার ভোরে পুলিশের এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 10:23 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নিহত সন্ত্রাসীর নাম আলমগীর হোসেন। তার বাড়ি কুমিল্লার কোটবাড়ী এলাকার সালমানপুরে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুমিল্লার লালমাই এলাকা থেকে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে।

আলমগীরের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কোটবাড়ী এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আলমগীরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় আলমগীর পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ জানায়, আলমগীরের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।