২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমাকে রেসিডেন্সিয়াল পারমিট দিয়েছে ভারত সরকার

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের আশা খানিকটা হলেও পূরণ হয়েছে। ভারত সরকার তাকে ভারতে অবস্থান করার জন্যে রেসিডেন্সিয়াল পারমিট দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এ পারমিট অনুযায়ী এ বছরের ১৭ আগস্ট পর্যন্ত তিনি ভারতে থাকতে পারবেন। তবে পারমিটটির মেয়াদ বৃদ্ধির জন্যে তসলিমা এপ্রিলের প্রথমে ভারত সরকারের কাছে আবেদন করবেন বলে তিনি জানিয়েছেন।

তার আশা, ভারত সরকার তাকে ১০ বছরের জন্য রেসিডেন্সিয়াল পারমিট দেবে। তসলিমা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। এতদিন তসলিমাকে ভারতে আসার জন্যে ট্যুরিস্ট ভিসা দেওয়া হলেও গত বছরের ১৮ আগস্ট তিনি ভারতে এসেছেন ’এক্স’ ভিসা নিয়ে। এ ভিসায় অনেকদিন থাকা যায়।

গত বছরের ফেব্র“য়ারিতে তসলিমা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নাগরিকত্ব চেয়ে আবেদন করেন। সেই আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে। তিনি বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছিলেন। তসলিমা জানিয়েছেন, গত ১৬ জানুয়ারি তিনি রেসিডেন্সিয়াল পারমিটটি হাতে পেয়েছেন। তসলিমা বিভিন্ন সময় বলেছেন, পশ্চিমবঙ্গে তিনি স্থায়ীভাবে থাকতে চান। এটি তার দ্বিতীয় স্বদেশ। তিনি যে ভাষায় লেখালেখি করেন সেই ভাষার মাঝে থাকতে পারার আনন্দই আলাদা।