২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে অস্ত্রসহ ৪ পাহাড়ি যুবক আটক

পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম পাহাড় থেকে মঙ্গলবার ভোরে সেনা সদস্যরা অস্ত্রসহ চারজন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নিরাপত্তা বাহিনীর সূত্রজানায়,  গোপন সূত্রে খবর পেয়ে সেনা বাহিনীর একটি টহল দল লংগদুর দুর্গম পাকুয়াখালির একটি আস্তানায় হানা দিয়ে তিনটি এলজি, ১২টি চকলেট বোমা, একটি ১২ ইঞ্চি ছোরা, চাঁদা আদায়ের রশিদসহ চারজনকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলো- ধীরেন্দ্র চাকমা (৩০), অজেয় চাকমা (২০), বিপুল কুমার চাকমা (২৭) এবং অশ্বিনী কুমার চাকমা (৪৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শান্তি চুক্তি সমর্থিত গ্র“পের সদস্য বলে স্বীকার করেছে।