সিরাজগঞ্জে যৌতুকের কারণে স্ত্রী খুন
সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার চালা গ্রামে সোমবার রাতে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত গৃহবধুর নাম ছবি (২০)। তিন মাস পূর্বে চালা বাজারের ব্যবসায়ী মাসুদ রানার সাথে তার বিয়ে হয়।
স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর থেকেই মাসুদ যৌতুকের লোভে ছবির ওপর অত্যাচার করত। সোমবার রাতে ছবি স্বামীর অপকর্মের প্রতিবাদ করায় তাকে মারধোর করার পর শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ মঙ্গলবার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
