সাভারে স্বামীকে তালাক দিয়েছে ২ স্ত্রী, পুত্রের আত্মহত্যা
সাভার পৌর এলাকায় স্বরনিকা মহল্লায় দুই স্ত্রী একসাথে স্বামীকে তালাক দিয়েছে। এ ঘটনায় তাদের এক পুত্র আত্মহত্যা করেছে। এলাকাবাসী মঙ্গলবার একথা জানায়।
এলাকাবাসী জানায়, সাভার পৌর এলাকার সি-ব্লকের বাসিন্দা মারফত আলী চার ছেলে ও এক মেয়ে এবং স্ত্রী শাহনাজ (৪৫) কে রেখে গোপনে আট বছর আগে নুরজাহান (৩৫) নামের অপর এক মহিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে।
শনিবার সকালে মারফতের দুই স্ত্রী পার্শ্ববর্তী মসজিদের ইমাম আব্দুল রবকে ডেকে এনে একত্রে মারফতকে তালাক দেয়।
দুই মা একত্রে চলে যাওয়ার ঘটনায় মারফতের পুত্র জাহাঙ্গীর (২৫) সোমবার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
