২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের ‘এনকাউন্টারে’ চরমপন্থি নিহত

খুলনার ডুমুরিয়া থারনা চোহেলা গ্রামে মঙ্গলবার ভোরে র‌্যাবের এনকাউন্টারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (মৃণাল গ্র“প) এক চরমপন্থি নিহত হয়েছে। নিহত চরমপন্থির রেজাউল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 09:06 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রেজাউলকে  সোমবার গ্রেপ্তার করে।

রেজাউলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য চোহেলা গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রেজাউলের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় রেজাউল র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। রেজাউলের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।