২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণিকা প্রকাশের উদ্যোগ

বিশিষ্ট শ্রমিক নেতা ও আওয়ামী লীগের সাংসদ আহসান উল্লাহ মাস্টারের দ্বিতীয় শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

‘সৎ রাজনীতিকের পথিকৃৎ আহসান উল্লাহ মাস্টার এমপি’ শিরোনামে প্রকাশিতব্য এ স্মরণিকায় প্রকাশের জন্যে পরিষদের পক্ষ থেকে লেখা আহবান করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ এপ্রিলের মধ্যে লেখা পরিষদের সাধারণ সম্পাদকের কার্যালয় ৩০০/বি খিলগাও, তালতলা এ ঠিকানায় পাঠাতে হবে।

২০০৪ সালের ৭ মে আহসান উল্লাহ মাস্টার সন্ত্রাসীদের হাতে নিজ বাসভবনের সামনে নৃশংসভাবে নিহত হন।