২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে র‌্যাবের ‘এনকাউন্টারে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

ফরিদপুর শহরের কমলাপুরে কমার্শিয়াল কলেজ সংলগ্ন হাবিবুর রহমান সড়কে সোমবার ভোরে র‌্যাবের এনকাউন্টারে শীর্ষ সন্ত্রাসী ‘কিলার জুলহাস’ নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাব সদস্য কনস্টেবল কাইউম আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপু প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 11:16 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নিহত সন্ত্রাসীর নাম ‘কিলার জুলহাস’ ওরফে জিলহাস ওরফে সিয়াম (২২)। তার বাড়ি কমলাপুরে। জুলহাসের পিতার নাম জালালউদ্দিন শেখ।

র‌্যাব-৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন আসাদ জানান, শহরতলীর বিল মাহমুদপুর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় জুলহাসকে গ্রেপ্তার করা হয়।

জুলহাসের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কমলাপুরের হাবিবুর রহমান সড়কে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জুলহাসের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় জুলহাস র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টার পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি ভারতীয় রিভলবার, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব জানায়, ‘কিলার জুলহাস’ ফরিদপুরে পলাশ, শাকিল ও এসিআই কোম্পানির রিপ্রেজেন্টিটিভ  তারেক চৌধুরী হত্যাসহ একাধিক মামলার আসামি।