২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী অববাহিকায় জীবীকায়ন ও নাব্যতা উন্নয়নে ৩০ কোটি টাকা ব্যয়ে সরকারের মহাপরিকল্পনা গ্রহণ

নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেন বলেছেন, সরকার ৩০ কোটি টাকা ব্যয়ে দেশের নদীগুলোর নাব্যতা উন্নয়ন এবং নদী অববাহিকায় জীবীকায়নের এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ঢাকার একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ অভ্যন্ত্ররীণ নৌ চলাচল সংস্থার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রোব্বার তিনি একথা বলেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ নৌ চলাচল সুগম করতে বিআইডব্লিউটিএ ৪৬ কোটি টাকার ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন  করছে। এর মধ্যে ১৬ কোটি টাকা ব্যয়ে ঝালকাঠির গাবখান চ্যানেলের ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে। মন্ত্রী নৌ যোগাযোগকে জনপ্রিয় করার জন্যে মালিকদের প্রতি যাত্রী সেবা বাড়ানোর আহবান জানান। এ জন্যে তিনি মালিকদের সিন্ডিকেট তুলে নেয়ার কথাও বলেন।

অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান গিয়াস উদ্দিন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন  বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শ্রম ও কর্ম সংস্থান প্রতি মন্ত্রী আমান উল্লাহ আমান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবুর রহমান সারোয়ার, লঞ্চ মালিক মাহবুব উদ্দিন, গোলাম কিবরিয়া টিপু, বদিউল আলম বাদল, অ্যাড. আজিজুল হক আক্কাস এবং সিদ্দিকুর রহমান পাটোয়ারী। খবর প্রেস বিজ্ঞপ্তির।