তেজগাঁওয়ে ধসে পড়া ফিনিক্স ম্যানেজারের জামিন, মালিকের জামিন সিএমএম’এ বিবেচনাধীন
ঢাকা তেজগাঁওয়ে ফিনিক্স গার্মেন্টস ভবন ধসে পড়ার ঘটনায় দায়ের করা মাললায় গ্রেপ্তারকৃত প্রতিষ্ঠানের ম্যানেজার (অর্থ) রেজাউল করিম ফারুক জামিন পেয়েছেন।
ঢাকার মহানগর দায়রা জজ মোঃ মমিন উল্লাহ রোববার ৫০ হাজার টাকার মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে মামলার অন্যতম আসামী ফিনিক্স গ্র“প অব ইণ্ডাষ্ট্রিজ’র মালিক দীন মোহম্মদ ক্ষতিগ্রস্থদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হন। কিন্তু গত ১২ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ক্ষতিপূরণের এই অর্থ অপ্রতুল বলে মন্তব্য করেন এবং হাইকোর্টের দুই বিচারপতি প্রকৃত ক্ষতিপূরণ নির্ধারণ করে ব্যাংকে জমা রাখার আদেশ দেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট দুই সপ্তাহ সময়সীমার মধ্যে দীন মোহাম্মদের জামিনের বিষয় বিবেচনা করতে ঢাকার সিএমএমকে নির্দেশ দেন। কিন্তু রোববার পর্যন্ত ঢাকার সিএমএম আদালতে হাইকোর্টের এই আদেশ পৌঁছেনি।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্র“য়ারি তেজগাঁওয়ে ফিনিক্স ভবন ধসে সেখানে কর্মরত ২২ শ্রমিক নিহত হয়।
