২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসদুপায় অবলম্বনের দায়ে ২০০৫ সালে ঢাবির ৩৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২০০৫ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের এবং বিভাগের মোট ৩৯ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত অপর সাতজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সূত্র জানায়, গত ২২ ফেব্্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি বোর্ডের এক সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের বিএ, বিএসএস, বিএসসি, বিবিএ, এমএসএস এর মোট ৪৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয় এবং গত ২৮ ফেব্র“য়ারি সিন্ডিকেটের এক সভায় তা অনুমোদন করা হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ৩৯ শিক্ষার্থীকে যথাক্রমে পরীক্ষা বাতিল, পরবর্তী একটি পরীক্ষা এমনকি দু’টি পরীক্ষায়ও অংশগ্রহণ করতে না দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।

এদের মধ্যে ২৮ জনকে যেসব বিষয়ের পরীক্ষায় নকল করেছে সে পরীক্ষা বাতিল ও পরবর্তী একটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া অপর ১০ জন শিক্ষার্থী যেসব বিষয়ের পরীক্ষায় নকল করেছে সেসব পরীক্ষা বাতিল ও পরবর্তী দুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া একজনের সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে।