ডেমরায় রাতভর র্যাবের নিষ্ফল অভিযান
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) জঙ্গি খালেদ সাইফুল্লাহকে পাকড়াও করতে রোববার রাজধানীর ডেমরার সারুলিয়ায় রাতভর অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান অপারেশন কমান্ডার লে. ক. গুলজার আহমেদ বিডিনিউজকে বলেন, নিয়মিত তল্লাশী অভিযানের অংশ হিসেবে আমরা এ অভিযান চালিয়েছি।
রাতভর অভিযানের নিস্ফল হওয়ার কারণ হিসেবে কর্তব্যরত একজন র্যাব কর্মকর্তা বলেন, আমরা পথ হারিয়ে ফেলেছি।
র্যাব সূত্র জানায়, সারুলিয়ার টেংরাবাজার সংলগ্ন এলাকার একটি বাড়িতে জেএমবি’র শূরা সদস্য খালেদ সাইফুল্লাহ আত্মগোপন করে আছে। রাত ১২টায় র্যাবের এক হাজার সদস্যের একটি বাহিনী খালেদ সাইফুল্লাহকে ধরতে ওই এলাকায় অভিযানে নামে। তারা দুই কিলোমিটার এলাকা ঘিরে ফেলে। রাতব্যাপী ওই এলাকার প্রতিটি ঘরে তল্লাশী অভিযান শেষে রোববার সকাল ৮টার দিকে অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অভিযান চলাকালে রাত ১২টা থেকে র্যাব ওই এলাকায় জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। সকাল ৭টা পর্যন্ত ওই এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, সাইফুল্লাহ ওরফে সিরাজ ওরফে আমজাদ ওই এলাকায় আত্মগোপন করে থাকার খবর পেয়েই তারা অভিযান চালান।
র্যাব কর্মকর্তারা এ পর্যন্ত অভিযান চালিয়ে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ শীর্ষস্থানীয় মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।
র্যাবের অভিযানে প্রথমে উগ্র মৌলবাদী মুসলিম জঙ্গি গ্র“প জেএমবি’র আব্দুল আওয়াল ২০০৫ সালের ১৮ নভেম্বর ঠাকুরগাঁও বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার হয়। আওয়াল জেএমবি প্রধান শায়খ রহমানের জামাতা।
২০০৫ সালের ১২ ডিসেম্বর শায়খ রহমানের ভাই জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে জঙ্গি গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাব বড় ধরনের সাফল্য অর্জন করে। সানিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্রেপ্তার করা হয়।
এ বছরের ২৮ ফেব্র“য়ারি জেএমবি’র থিংক ট্যাংক বলে পরিচিত হাফেজ মাহমুদকে র্যাব ঢাকার ইসলামিক ফাউন্ডেশনের সামনে থেকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়েই জেএমবি’র দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি র্যাবের কাছে সহজ হয়ে যায়।
