২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৪ জন নিহত

সাভারের ভাকুপ্তা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে  রোববার ভোরে এক সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 09:24 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইপাস সড়ক থেকে আসা একটি ট্রাক ট্যাক্সিক্যাবকে আঘাত করলে তৎক্ষণাৎ ট্যাক্সিক্যাবে আগুন ধরে যায়। এতে তিন যাত্রীসহ ক্যাবচালক  অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক এবং হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।