২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া বাংলাদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠোর হচ্ছে

মালয়েশিয়া সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে আরো হতে যাচ্ছে এবং এর আবাসিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় অপব্যবহার এড়াতে বিদেশী ছাত্রদের, বিশেষ করে বাংলাদেশীদের ভিসার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মালয়েশিয়া সরকার এখন থেকে শিক্ষার্থীদের ভিসা প্রদানের যাবতীয় প্রক্রিয়া পুনঃনিরীক্ষার চিন্তাভাবনা করছে বলে কূটনীতিক সূত্র জানায়।

কারণ অনেক বাংলাদেশী শিক্ষার্থী বর্তমান সময়ে শিক্ষার্থী ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণ এবং খণ্ডকালীন ভিত্তিতে চাকরির প্রচেষ্টা চালাচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ শ্রেণীকক্ষে বাংলাদেশী শিক্ষার্থীদের নিু উপস্থিতি হারের কারণে কুয়ালালামপুরের বিভিন্ন বেসরকারি কলেজে পর্যবেক্ষণ কাজ শুরু করেছে।

বিদেশী শিক্ষার্থীদের শুধুমাত্র সেমিস্টার বন্ধের সময় সপ্তাহে সর্Ÿোচ্চ ২০ ঘন্টা পেট্রোল স্টেশনসহ হোটেল এবং রেস্টুরেন্টে কাজ করার অনুমতি দেওয়া হয়ে থাকে।

মালয়েশিয়া বিদেশী শিক্ষার্থীদের আসতে উৎসাহিত করে থাকে, কারণ তারা একটি শিক্ষা কেন্দ্রে পরিণত হওয়ার আশা করে।

মালয়েশিয়া ২০০২ সাল থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ রেখেছে।