২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে ২ কেজি কোকেনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চন্দানাইশ উপজেলার জোয়ারা থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দুই কেজি কোকেনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 01:34 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে --ফরিদ আহমেদ, এনামুল হক এবং অমল বরুয়া।

র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জোয়ারা বারুয়া পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এরপর র‌্যাব সদস্যরা ওই বাসায় তল্লাশি চালিয়ে এক কেজি থাই কোকেন এবং এক কেজি পাকিস্তানি কোকেন উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানায়, তারা ঢাকায় একটি মাদক সিন্ডিকেটের কাছ থেকে এই কোকেন কিনেছিল।

গ্রেপ্তারকৃতদের চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।