ডেমরায় উচ্ছেদের শিকার বস্তিবাসীরা খোলা আকাশের নীচে
আদালতের নিষেধাজ্ঞা সত্তেও পুলিশী সহায়তায় বৃহস্পতিবার ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)’র উচ্ছেদ করা ডেমরার ধলপুর আদর্শ বস্তির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা খোলা আকাশের নীচে বসবাস করছে।
উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় ক্যাডারদের নির্দেশে পুলিশ বস্তিবাসীদের উপর গণহারে লাঠিচার্জ করলে অন্ততপক্ষে ৫০ জন আহত হয়।
উচ্ছেদের কারণে সহস্রাধিক বস্তিবাসী বাস্তুহীন হয়ে বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান নেয়। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিসিসি ও এর ম্যাজিস্ট্রেট ঢাকা মেট্রোপলিটন পুলিশের চার প্লাটুন পুলিশের সহযোগিতায় বস্তিবাসীদের উচ্ছেদ করে।
বুলডোজারের সাহায্যে ডিসিসি কর্মকর্তারা ও পুলিশ এসময় কমপক্ষে সাত’শ ঘর ভেঙ্গে ফেলে এবং ১০ হাজারের অধিক লোক বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানায়।
