২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী বৈধ পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে বিএসএফ ও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ

বিএসএফ এবং ভারতের কাস্টমস কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে বাংলাদেশী বৈধ পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ফলে রোগীসহ শত শত বাংলাদেশী বৈধ পাসপোর্টধারী যাত্রী ভারত এবং বাংলাদেশের নো--ম্যান্স এলাকায় আটকা পড়ে থাকে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ যাত্রীরা নো--ম্যান্স এলাকায় সড়ক অবরোধ করে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করে দেয়।

এক পর্যায়ে তারা বাংলাদেশের ডাক বিভাগের গাড়ি ভাংচুর করে। অনেক যাত্রী রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানায়।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা যায়, সকল যাত্রী এখন হোটেলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এবং  ভারত থেকে অনুমতি পেলে তারা আগামী কাল ভারত যেতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে সীমান্তের একটি সূত্র জানায়, বিএসএফ এবং ভারতের কাস্টমস কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট যাত্রীদের ভারতে যেতে না দেওয়া পর্যন্ত পাসপোর্টে এট্রি সিল দেওয়া বন্ধ করে দিয়েছে।

এ ঘটনার পর পরই কাস্টমস কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।