পাচারকালে ৬ ছিন্নমূল শিশু উদ্ধার: ২ পাচারকারী আটক
পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার পথে পিরোজপুরের সিআই পাড়া থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ছয় ছিন্নমূল শিশুকে উদ্ধার এবং পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, ভোলা জেলার বাংলাবাজার এলাকার জোবায়েদ (১০), পটুয়াখালী’র গলাচিপা থানার রাসেল (১৩), জামালপুরের ফকির বাদশা (১৪), ব্রাহ্মণবাড়িয়ার হৃদয় (১৩), বরিশালের হিজলা উপজেলার ইব্রাহিম (১২) এবং ঢাকা মিরপুরের রাজন (১৩)।
