চট্টগ্রামে ডাকাতিকালে নৈশপ্রহরীকে হত্যা
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় বৃহস্পতিবার ভোরে ডাকাতির সময় ডাকাতরা এক নৈশপ্রহরীকে গলাটিপে হত্যা করেছে।
নিহত নৈশপ্রহরীর ফকির মোহাম্মদের (৫২) বাড়ি উপজেলার ভগবান টাকুর হাটে।
জানা যায়, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে নৈশপ্রহরী ফকির মোহাম্মদ চিৎকার করতে শুরু করলে তার সাথে ডাকাতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকাতরা তাকে গলাটিপে হত্যা করে।
নৈশপ্রহরীকে হত্যা করার পর ডাকাতরা বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে স্থানীয় বাজারের কমপক্ষে দশটি দোকান লুট করে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে।
