২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিন সারা দেশে পালিত হচ্ছে 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৭তম জন্মদিন শুক্রবার সারা দেশে পালিত হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 09:14 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিনে ফ্লোরিডায় আয়োজিত জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অংঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে।

আওয়ামী লীগ সকালে কেন্দ্রীয় ও সারাদেশে সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। এছাড়া মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে ।

অন্যদিকে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।