২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জেএমবি’র শীর্ষ নেতা সালাউদ্দিন সন্দেহে একজনকে গ্রেফতার

হবিগঞ্জের  মাধবপুর উপজেলার চৌমুহনী তুলশিপাড়া জামে মসজিদ থেকে জেএমবি’র মজলিশ-ই-সূরা সদস্য সালাউদ্দিন সন্দেহে র‌্যাব এক ব্যক্তিকে তার সহযোগীসহ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে বৃহস্পতিবার একথা জানানো হয়।  গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুল মোমেনের সাথে জেএমবি’র শীর্ষ নেতা সালাউদ্দিনের চেহারার মিল রয়েছে। তার সহযোগীর নাম আরিফ। তাদের বাড়ি পাবনার টিয়াপাড়ায় বলে তারা দাবি করেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এলাকাবাসি জানায়, আব্দুল মোমেন ১৪ সদস্যের একটি দল নিয়ে ১০ মার্চ ঢাকার কাকরাইল মসজিদ থেকে তুলশিপাড়া জামে মসজিদে তাবলীগ করতে আসে। 

খবর পেয়ে র‌্যাব ৯ এর একটি দল মসজিদে পৌঁছে এবং সন্দেহ জনক দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব ৯ এর সিলেট সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।