২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়ায় আরও দুই জেএমবি’র ক্যাডার গ্রেফতার

সদর থানা ও গোয়েন্দা পুলিশের দুটি দল বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মনবাড়িয়ার ৮টি স্থানে অভিযানে জেএমবি’র আরও দুইজন সদস্যকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 09:34 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

আটককৃতরা হলো, হোসেন (২৮) ও আলমগীর (২৯)। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, জেএমবি’র মজলিশে সূরা সদস্য সালাউদ্দিনসহ জেএমবি’র অন্য ক্যাডারদের গ্রেফতারের জন্য এই অভিযান চালানো হয়। ব্রাহ্মনবাড়িয়ায় এই নিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।