২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের সাথে সভা করবে আহসানিয়া মিশন

ঢাকা আহসানিয়া মিশন (ড্যাম) এইডস প্রতিরোধে সামাজিক সক্ষমতা বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ১৬ মার্চ আলোচনা সভা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ধানমণ্ডির ঢাকা আহসানিয়া মিশন মিলনায়তনে বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে ইউনেসকো’র প্রতিনিধি উলফগ্যাং ভলম্যান এবং ঢাকা আহসানিয়া মিশন-- এর সভাপতি কাজী রফিকুল আলম এ সভায় উপস্থিত থাকবেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মরণব্যাধি এইডস প্রতিরোধে সামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা আহসানিয়া মিশন দেশের ছয়টি বিভাগের ২৫টি জেলায় কাজ করছে।