২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত 

সিরাজগঞ্জের কাজীপুরে বাঁধ নির্মাণের সময় মাটিচাপা পড়ে এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জেলার কাজীপুর উপজেলার বীরশুভগাছা গ্রামে বুধবার সকাল ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক চাঁন মিয়া (৪০) এবং গুরুতর আহত আজিমউদ্দিনের বাড়ি কাজীপুর উপজেলার আলমপুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন শুভগাছা বাওইখোল বন্যা নিয়ন্ত্রন বাঁধে সকাল ১০টাার দিকে প্রায় ৩০/৪০ জন শ্রমিক মাটি কাটার সময় ভূমি ধস ঘটলে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত শ্রমিক আজিমউদ্দিনকে সংজ্ঞাহীন অবস্থায় কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।