মেহেরপুরে জাল নোটসহ যুবক গ্রেপ্তার
মেহেরপুরে গাংনী থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৬০টি একশত টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ বুধবার একথা জানায়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম আলম (২০)। তার বাড়ি গাংনী পৌরসভার পশ্চিম মালসাদহ পাড়ায়।
পুলিশ জানায়, গাংনী উপজেলার বাসস্ট্যান্ডে একদল পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন আলমের দেহ তল্লাশি করে ৬০টি একশত টাকার জাল নোট উদ্ধার করে।
