২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ৩ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

মির্জাপুর থানা পুলিশ প্রায় ৩২ লাখ টাকাসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বুধবার একথা জানায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 10:40 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-আব্দুল আজিজ (২৮), সুকান্ত (২৫) ও হোসেন আলী (২৪)। তাদের সবার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর থানার মেদিনিপুর গ্রামে।

পুলিশ জানায়, মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে পুলিশ ৩১ লাখ ৭১ হাজার ৫শ’ টাকাসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।