২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত জেএমবি নেতা মোল্লা ওমরের লাশ নিতে পরিবারের অস্বীকৃতি

কুমিল্লায় র‌্যাবের গুলিতে নিহত জেএমবি’র বোমা বিশেষজ্ঞ সাকিল ওরফে মোল্লা ওমর ওরফে সাকিল এর পরিবারের সদস্যরা তার লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

মোল্লা ওমরের পিতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার আশরাফ আলী মঙ্গলবার পুলিশের কাছে লিখিতভাবে লাশ গ্রহন না করার কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, তার ছেলে সাকিল, পুত্রবধু ও নাতি - নাতনির মৃত্যুতে তিনি মোটেও দুঃখিত নন বরং খুশিই হয়েছেন।

আশরাফ আলী জানান, সাকিল ২০০০ সালে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে এবং মাদ্রাসায় পড়া অবস্থায়ই সে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেয়। ২০০১ সালে সে কিছু দিন পলাতক ছিল।

তিনি আরো জানান, ১৭ আগস্ট বোমা হামলার সাথে সাকিলের সম্পৃক্ততার কথা জানতে পেরে তাকে ত্যাজ্য পুত্র করার সিদ্ধান্ত নেন।