মিন্টু ও রঙ্গিলা সোহেলকে ৯ দিনের রিমান্ডে
কুমিল্লায় গ্রেফতারকৃত জেএমবি’র এহসার সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে আবদুস সামাদ মিন্টু ও জেলা কমাণ্ডার রঙ্গিলা সোহেলকে ৯ দিনের বিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে র্যাব তাদেরকে কোর্টে হাজির করে ১০ দিনের রিমাণ্ড চাইলে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট অহিদুল ইসলাম নয় দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এর আগে র্যাব বাদী হয়ে মিন্টু ও রঙ্গিলার বিরুদ্ধে কোতয়ালী থানায় বিষ্ফোরক দ্রব্য, অস্ত্র আইনে মামলা দায়ের করে।
মিন্টুর স্ত্রী ও দুই সন্তান তায়েব ও কাজেমকেও পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
এদিকে নিহত মোল্লা ওমর সহ পরিবারের চারজনের লাশ সকাল ১১টায় থানার বিশেষ রিক্সাভ্যান যোগে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। মোল্লা ওমরের মাথার ডানদিকে একটা, পিঠের ডান পাশে দুইটা ও মাঝখানে একটা গুলির গর্ত দেখা গেছে বলে ফরেনসিক বিভাগ সুরতহাল রিপোটর্টে প্রাথমিক তথ্যে লিপিবদ্ধ করে।
অন্যদিকে কুমিল্লা শহরের কালিয়াজুড়ির ভাড়াবাড়ি জঙ্গিদের আস্তানা ‘জান্নাতুল শাফি’ তে আর কোন বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা পরীক্ষা করার জন্য র্যাব হেড কোয়ার্টারের চার সদস্যের একটি দল মঙ্গলবার ওই বাড়িতে পৌঁছে। দলের প্রধান ক্যাপ্টেন সাইফুর তার দলের সদস্যদের নিয়ে বাড়ির বিভিন্ন অংশ পরীক্ষা করা শুরু করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িটি থেকে র্যাব বাহিনী কিছু সিডি, ভিডিও ক্যাসেট এবং একটি ফ্ল্যাক্স বোমা উদ্ধার করে।
