২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু ১৫ মার্চ

দেশের অন্যতম সামাজিক সংগঠন উত্তরা ক্লাবের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

উত্তরা মডেল টাউনে ১৫ থেকে ২০ মার্চ এ সকল কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ক্লাব সদস্য ও তাদের পরিবারের সম্মিলন, সঙ্গীতানুষ্ঠান, যাদু, সাঁতার, লন টেনিস, বিলিয়ার্ড প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্লাব প্রতিষ্ঠার দিন ২০ মার্চ প্রতিষ্ঠাতা সদস্যদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে।

উত্তরার এক নম্বর সেক্টরে দেড় একর জমির ওপর প্রতিষ্ঠিত ক্লাবটির সদস্য সংখ্যা ১৩শ’র বেশি বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।