২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র আরও শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে খুলনায় র‌্যাবের অভিযান

নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন জেএমবি’র পলাতক শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী খুলনায় বড় ধরনের অভিযান শুরু করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 01:04 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জেএমবি’র জঙ্গিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব সদস্যরা সকাল ১১টা থেকে সার্কিট হাউজ, হাজী মোহসীন রোড, ফায়ার ব্রিগেড রোড এবং সাউথ সেন্ট্রাল রোডের বাড়িতে বাড়িতে তল্লাশি শুরু করে।

র‌্যাব সূত্র জানায়, এসব এলাকার কোন বাড়িতে জেএমবি’র আরও শীর্ষ নেতা লুকিয়ে থাকার খবর পেয়ে তারা এই অভিযান শুরু করে।

জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানের বড় ছেলে নাবিলকে কুমিল্লা থেকে গ্রেপ্তারের একদিন পরেই খুলনায় এই অভিযান চালানো হচ্ছে।